Uncategorizedপ্রকাশনা

কোটচাঁদপুর ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিমিয় সভা

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার দিপা রাণী সরকার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিমিয় সভা করেন।বুধবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে আপনারা আমাকে সাহায্য করবেন যেন সব কাজ সুচারু পুরে এগিয়ে নিতে পারি।এ সময় তিনি বর্তমানে তরুন কিশোরদের মাদকাসক্তি ও মাদকের ভয়াবহতা সর্ম্পকে জেনে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে সাংবাদিকদের কাছে প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, আমি যতদিন থাকবো মাদকের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সচেস্ট থাকবো। তিনি এ কঠিন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।সাংবাদিকরা তাকে প্রকাশিত তথ্য যথাযথভাবে গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহনের কথা বলেন।এসময় সাবাদিকদের মধ্যে প্রেসক্লাব সভাপতি ও দিগন্তবাণী সম্মপাদক আলহাজ্ব মহাঃ শাহ জামান, সেক্রেটারি কামাল হাওলাদার, সাংবাদিকআলমগীরকবির, কাজিমৃদুল, আলমামুন, রেজাউলরেজা, জাহাঙ্গিরহোসেন বক্তব্য রাখেন এবং উপজেলায় কর্মরত সাংবাদিকও ফেসবুক সাংবাদিকরা উপস্থিতছিলেন। উল্লেখ্য , গত ৩ মে নতুন ইউএনও কোটচাঁদপুরে যোগদান করেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button