প্রকাশনা

কোটচাদঁপুরে “কৃষিতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রীড ধানের অধিক ফলন নিশ্চিতকরন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ (মঙ্গলবার) সকাল ১১টায়  ব্রাক সীডের উদ্যোগে“ কৃষিতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রীড ধানের অধিক ফলন নিশ্চিতকরন” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় পৌরপাঠাগার (এমএওয়াদুদ) মিলনায়তনে বিশিষ্ট বীজ ব্যবসায়ী আলহাজ্ব মোঃরফিকুলআখতারমুকুলের সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনউ পজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃজাহিদ হোসেন ,বিশেষ অতিথি ছিলেন কৃষিবীদ মোঃকামরুল হাসান রিজিওন্যাল ম্যানেজার সীড এন্ড এগ্রো: চুয়াডাঙ্গা,ও হারুনার রশিদ।অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি অফিসার মোঃজাহিদ হোসেন বলেন ,ব্রাকসীডের নতুন উদ্ভাবন হাই ব্রীড ধান-১০ আমন মৌসুমে কৃষকদের অধিক ফলন পেতে বিশেষ সাহায্য করবে। এধানের বিভিন্ন বৈশিষ্ট হলো অন্য জাতের চেয়ে ২০% বেশি ফলন পাওয়ার নিশ্চয়তা, এধান বীজ চিকন স্বল্প সময়ে ঘরে আসে,ভাত ঝরঝরে যা আমন মৌসুমে অন্য কোন জাতের ধানবীজে এত অধিক ফলনের নিশ্চিয়তা এখনো আসেনি। তিনি বলেন, এর জন্যে ধান বিশেষ নিয়মে লাগাতে হবে যেমন সারি করে বা লাইন করে লাগাতে হবে,তাতে দ্রুত বড় হয়, পোকার আক্রমন কমহয় পরিচর্যা করা সহজ হয়, কাটার সময় সহজে কাটা যায় এবং বেশিফলনের নিশ্চয়তা থাকে।কৃষির উন্নয়নে এধান টি চাষ করে কৃষক ও কৃষির উন্নয়ন সম্ভব বলে মনে করা হয়।এঅনুষ্ঠানে উপজেলার ৬০জন কৃষক ও বীজ ব্যবসায়ী অংশ গ্রহন করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় ব্রাকসীড’র কর্মকর্তা আলআমীন।অনষ্ঠানে কৃষকদের মাঠে উচ্চফলনশীল ধান-১০এর বীজ বিনামুল্যে বিতরন করা হয়।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button