ইরানের উপর আধিপত্যবাদি মার্কিন-ইসরাইলী হামলার প্রতিবাদে এবং যুদ্ধবন্ধের আহ্বানে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানব বন্ধন কর্মসূচি পালিত

দিগন্তবাণী ডেস্ক: :
ইরানের উপর আধিপত্যবাদি মার্কিন-ইসরাইলী যুদ্ধবাজ চক্রের দানবীয় হামলার প্রতিবাদে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন। এ সময় বক্তব্যে মানব বন্ধনে অংশগ্রহন কারিরা বলেন,আমরা যুদ্ধ নয় শান্তি চাই, আমরা অন্যায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, আমরা জাতিসংঘ নামের বিশ্ব সংঘের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাই। নিরীহ মানুষ হত্যা,নিরপরাধ নারী-পুরুষ,শিশুসহ অসহায় মানবতাকে হত্যার মত জঘন্য কর্মকান্ড বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এ সময় বক্তব্য রাখেন, প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি আগা খান,সহ-সভাপতি মোঃ শরিফুজ্জামান তুহিন,দিগন্তবাণী সম্পাদক মুহা: শাহ জামান,শিক্ষক মোঃ আমিনুর রহমান,রিপন মাহমুদ,মিতুল সাইফ, পিতম সেন প্রমুখ।
মাবন বন্ধন ও বিক্ষোভে ইরানের ওপর মার্কিন–ইসরাইলি আধিপত্যবাদী হামলার তীব্র নিন্দা জানানো। প্রধান দাবি: অবিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা। অংশগ্রহণকারী: কোটচাঁদপুরের স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ। মানববন্ধনে বক্তারা তুলে ধরেন: ১. সার্বভৌমত্ব রক্ষা: যেকোনো স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ২. মানবিক বিপর্যয়: যুদ্ধের ফলে সাধারণ মানুষের জানমালের যে ক্ষতি হচ্ছে, তা বন্ধের জোরালো আহ্বান। ৩. সাম্রাজ্যবাদ বিরোধিতা: বিশ্ব রাজনীতিতে একক আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। উল্লেখ্য, এই ধরনের স্থানীয় কর্মসূচিগুলো প্রমাণ করে যে, বিশ্ব রাজনীতির অস্থিরতা প্রান্তিক পর্যায়ের মানুষের মনেও গভীর প্রভাব ফেলে এবং শান্তির পক্ষে তারা সোচ্চার থাকে।



