Uncategorizedপ্রকাশনা

কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের দাফন সম্পন্ন

দিগন্তবাণী ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান ও কোটচাঁদপুরের ২০০ শত বছরের পুরানো পতিতালয় উচ্ছেদ আন্দোলনের নেতৃত্বদানকারি সরদার আলী আহমদের জানাজা নামাজ শেষে গতকাল বৃহষ্প্রতিবার (২৬ ফেব্রুয়ারি) দাফন সম্পন্ন হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী তিনি জামার্নীতে ইন্তেকাল করেন। সরদার আলী আহমদ ১৯৮৫ সালে প্রেসিডেন্ট এরশাদের আমালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। সে সময় তিনি কোটচাঁদপুরের ২০০ বছরের পুরানো পতিতালয় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এতে এলাকার আলেম ওলামাসহ সর্বস্তরের ধর্মপ্রান মানুষ তাকে সমর্থন জানান।

পারিবারীক সূত্রে জানাযায়, গত ২১ ফেব্রুয়ারি সরদার আলী আহমদ জার্মানিতে মাগরিবের নামাজের সময় হার্টএ্যাটাকে মারা যান। এরপর সেখান থেকে আইনী প্রকৃয়া শেষে লাশ বাংলাদেশে আনার পর আজ বৃহষ্প্রতিবার তার নিজ জন্মস্থান কোটচাঁদপুর শহরের ঐতিহ্যবাহি  আলীয়া মাদ্রাসা ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী ২ কন্যা সন্তান ও পুত্র সন্তান রেখে গেছেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button