কোটচাঁদপুরে ২৩তম হাজি সম্মেলন-২০২৬অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে গতকাল (শনিবার) ২৩তম হাজি সম্মেলন(২০২৬) অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্তরে হাজি সমিতির উপজেলা সভাপতি আলহাজ্ব গোলাম রসুলের সভাপতিত্বে অতিথিবৃদের মধ্যে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর কামিল মাদরাসার শিক্ষক (অব🙂 মাওলানা মোঃ শফিকুল ইসলাম,বর্তমানে কর্মরত মাওলানা মোঃ মোজাম্মেল হক, সরকারি হাই স্কুল শিক্ষক মাওলানা মোঃ শাহ জাহান,খালিশপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আবুল কালাম আজাদ,অডিট কর্মকর্তা (অব🙂 আলহাজ্ব মোঃ ইলিয়াস,দিগন্তবাণী সম্পাদক আলহাজ্ব মুহা: শাহ জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এবং পাশ্ববর্তি মহেশপুর উপজেলা থেকে প্রায় দুই শতাধিক হাজি অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজি সমিতির সেক্রেটারি আলহাজ্ব আনিসুজ্জামান মান্নু। উল্লেখ্য, উপজেলা হাজি সমিতি প্রতি বছরই এই সম্মেলনের আয়োজন করে। এতে হাজীদের মধ্যে বেশ উৎসাহ আমেজ অনুভূত হয়।




