ঐতিহাসিক হ্যাঁ-না গনভোট+জাতীয় নির্বাচন : হ্যাঁ এর সত্রুরা গোপনে-প্রকাশ্যে তৎপর

বিশেষ প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার জনগনের মধ্যে নানা জিজ্ঞাসা,আলোচনা–সমালোচনা,দ্বিধা–সংশয়,টেনশন ও উদ্বেগ বিরাজ করছে। নির্বাচন ঘিরে এখানো উৎসবমুখরতা দৃশ্যমান না হলেও এ নির্বাচকে তাৎপর্যপূর্ন ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন–সেতু বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের ইতিহাসে ব্যাতিক্রম এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি । এক একই সাথে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে হ্যা–না গনভোট অনুষ্ঠিত হবে। যে কারনে অতি গুরুত্বপূর্ন এ নির্বাচনের পুর্বে লেভেল প্লেইং ফিল্ড,ও সর্বাগ্রে দেশের আইনশৃংখলা পরিস্থিতির বাস্তব ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা জরুরী বিষয় বলে ভোটার জনগন মনে করে । অবৈধ অস্ত্র উদ্ধার,নির্বাচন কালিন সময়ে জননিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়।
এ নির্বাচনে বিএনপি জামায়াত জোটের প্রতিযোগিতার নানা কৌশল,বিএনপি’র অনেক হেভিওয়েট নেতার আওয়ামী বান্ধব বক্তব্য,২৪ এর গনঅভ্যুত্থানের সাথে প্রকাশ্য বিরোধিতা, ফ্যাসিষ্টদের সহযোগিতার আশ্বাস,প্রশাসনে বিগত সময়ের ফ্যাসিষ্ট সরকারের দোসরদের বহাল তবিয়তে ভোটের কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ততা,সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা,নির্বাচন বানচালের চেস্টাকারি দুর্বৃত্তদের অবাধ বিচরন, বিতাড়িত ফ্যাসিষ্ট সহযোগিদের অপচেস্টা, দেশি–বিদেশী মিত্রদের নানা মুখি অপতৎপরতা,জুলাই যোদ্ধা হাদির হত্যাকারিদের আজো গ্রেফতারে প্রশাসনের ব্যর্থতা,অন্যান্য জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় আশঙ্কা,নির্বাচনের মাঠে প্রার্থী ও নেতাকর্মীদের নিরাপত্তা, ইত্যাদি বিষয় নিয়ে মানুষের আলোচনায় রয়েছে। আর এসব বিষয় নিয়ে রাস্তাঘাটে,গ্রামের বাজারে,চায়ের স্টলে, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক আলোচনা হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নে এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ন। আগামী জাতীয় সংসদ ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে বিবেচিত হবে। আগামী সংসদ প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। বাকি সময় তারা ত্রয়োদশ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো মাঠে ব্যস্ত থাকলেও গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে তেমন তোড়জোড় নেই। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজ প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে সিল মারার প্রচারণা চালালেও মুল প্রচারনা বা টার্গেট জাতীয় নির্বাচনের প্রার্থীকে ভোট দেয়া নিয়ে বেশি ব্যস্ত। গনভোটে হ্যাঁ এর প্রচারনায় জোরালো নয়। বিএনপির পক্ষে এ নিয়ে প্রচারণা নেই বললেই চলে। মাঠ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির অনেক নেতাকে গণভোটে ‘হ্যাঁ’–এর বিপক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’–এর বিপক্ষে যাওয়ার সুযোগ নেই বিএনপির। কিন্তু, মাঠ পর্যায়ে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচারণায় দেখা যাচ্ছে না দলটিকে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ’–এর পক্ষে ব্যাপক প্রচার–প্রচারণার পক্ষে মাঠে নামার উদ্যোগ নিলেও তা সেভাবে হচ্ছে না। অনেকটা দায় সারা গোছের হচ্ছে।
(জুলাই গনঅভ্যুত্থান পরবর্তি সংস্কারের পক্ষে ঐতিহাসিক হ্যাঁ–না গনভোট যে কত গুরুত্বপূর্ন তা নিয়ে মাথা ব্যাথা নেই। সাধারন ভোটারদের অনেকের কাছেই জাতীয় সংসদ নির্বাচনে একই সাথে হ্যাঁ–না গনভোট বিষয়টি খোলসা হয়নি।
অপরদিকে জুলাই সনদের বিপক্ষে অর্থ্যাৎ হ্যাঁ– ভোটের বিপক্ষে কারা,কেন ও কিভাবে কাজ করছে তা নিয়েও জনমনে জিজ্ঞাসা রয়েছে। যে কারনে বিষয়টি সাধারন মানুষকে বোঝাতে রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল বিশেষ করে জুলাই–আগষ্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি বেশ গুরুত্বের তুলে ধরা আবশ্যক বলে মনে করছে। )
রাজনীতির অঙ্গনে এখন আরেকটি গুরুত্বপূর্ন বিষয় হলো রাজনীতি নিষিদ্ধ পতিত আ’লীগ ও তাদের শুভাকাংখি ভোটাররা এ নির্বাচনে বিএনপি,জামায়াত, নাকি জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেবে? আবার হিন্দুÑবৈদ্য–খৃষ্টান সম্প্রদায়ের লোকেরা জাতীয় সংসদ নির্বাচনে কোন পক্ষ নেবে? এ প্রশ্ন কিন্তুু গুরুত্বের সাথে আসছে। এ ক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয় হলো, বিএনপি,জামায়াত বা কিছু কিছু স্থানে জাপা প্রার্থী হিন্দু ভোটারদের শুভাকাংখী সেজে ভোট নিজের পক্ষে নিতে চাইছে।
এরই মধ্যে ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটারদের কাছে নিজেকে আওয়ামী লীগের শুভাকাংখী হিসেবে প্রচার করে বলেছেন ,চব্বিশের পর জামায়াত আওয়ামীলীগ নিষেদ্ধের ব্যাপারে রিট করে, কিন্তু আমার চেস্টায় তা বাতিল হয়। হাইকোর্টে আ’লীগ নিষিদ্ধের উদ্যোগে আমি বাঁধা দিয়েছিলাম। আমি বলেছি একটি আদর্শ শেষ করে দেয়া যাবে না’। তিনি বোঝাতে চাইছেন তিনি আওয়ামী লীগের একজন পরম শুভাকাংখী। এর আগে ঠাকুর গাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আলীগের কারো বিরুদ্ধে কোন মামলা করার পক্ষে না, আমরা বিজয়ী হলে ভবিষ্যতে আওয়ামীলীগের সব মামলা গুলো তুলে নেব…..। যা ফেসবুকে বেশ ভাইরাল প্রচার হয়েছে। অন্য এক নেতা বলেছেন,হিন্দু আর মোসলমান,একই মায়ের দুই সন্তান। ওম শান্তি….. সমালোকরা বলছে ভোটের সময় কৌশল হিসেবে এসব কথা নেতা বা প্রার্থীরা বলে থাকেন।
এদিকে অতি গুরুত্বপূর্ন এ নির্বাচনে কথিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পক্ষের ভোটার ছাড়াও তাদের বিদেশী মিত্র, প্রতিবেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিংবা আরো যারা বাংলাশেরে উপর প্রভাব বিস্তারে নাক গলায় তারাও এ নির্বাচনে তলে তলে কাজ করছে বলেও সূত্রে জানা গেছে। ভূরাজনৈতিক প্রভাব বজায় রাখতে প্রতিবেশি রাষ্ট্র বা ক্ষমতাধর প্রতিদ্বন্দ্বি শক্তিধর দেশ গুলো বেশ গুরুত্বের সাথে দৃষ্টি দিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক অভিজ্ঞরা।
ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগ ভবিষ্যৎ রাজনীতির কথা মাথায় রেখে নির্বাচন বানচালের চেস্টায় লিপ্ত রয়েছে বলে সূত্রে জানা গেছে। হ্যাঁ–না গনভোটে বিপক্ষে কৌশল নিয়ে অতিসংগোপনে কাজ করে যাচ্ছে । নির্বাচন বানচাল করতে পতিত আওয়ামী লীগ একটি বহুমাত্রিক ও সমন্বিত ছক কষছে বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী, এই পরিকল্পনার মূল লক্ষ্য দু’টি– প্রথমত, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার যেন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, সে জন্য দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করা। দ্বিতীয়ত, এমন পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনের মাধ্যমে নয়; বরং অন্য কোনো শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের পথ খুলে যায়।
এ লক্ষ্যে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলাবাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আওয়ামী আমলে সুবিধাভোগী আমলাদের একটি অংশকে পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
আওয়ামী আমলে সুবিধাভোগী পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ : তথ্যমতে, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীর অন্তত দুই শতাধিক কর্মকর্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। এর মধ্যে সাবেক আইজিপি শহিদুল ইসলাম, বেনজীর আহমেদ, সিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের মতো কয়েকজনকে কোর নেটওয়ার্কের অংশ হিসেবে চিহ্নিত করা হয়।
যদিও এদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন, অধিকাংশই বিদেশে অবস্থান করছেন। তবে তাদের সহযোগীরা বর্তমানে বিভাগীয় বদলি হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচন সামনে রেখে বিদেশে অবস্থানরত ওই কর্মকর্তাদের সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ও মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
আওয়ামী আমলের সুবিধাভোগী আমলাদের সক্রিয় করার অভিযোগ : সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে প্রশাসনে প্রভাবশালী ছিলেন এমন একাধিক সাবেক সচিব ও শীর্ষ আমলা, যাদের কেউ বিদেশে, কেউ দেশে অবস্থান করছেন– নির্বাচন বানচালের ছকে জড়িত।
সূত্র আরো জানায়,জাতীয় সংসদ নির্বাচনে পতিত আ’লীগের পক্ষে গোপনে কাজ করবে জাতীয় পার্টি। যারা র্দীঘ সময় ব্যাপী সহযোগিতার মাধ্যমে আ’লীগকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছে। যে কারনে গোপনে জাতীয় পার্টির প্রার্থীকে বিভিন্ন আসনে পাশ করাতে গোপন কৌশল অবলম্বন করা হচ্ছে। এতে প্রধান কৌশল গোপনে কোটি কোটি টাকা ব্যয় করা হতে পারে ভোটের বাজারে। সূত্র জানায়, এরই মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রিয় পর্যায়ের এক নেতা হাইকোর্টের একজন আইনজীবি নেতার সাথে জোর গলায় বলেছেন, মনে রাখবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল হবে জাতীয় পার্টি। মনে করা হচ্ছে গোপনে আওয়ামীলীগের সাথে ভোটের আতাঁত করে জাতীয় পার্টি আওয়ামীলীগের ভোট ব্যাংক দখলে নেবে এমন কোন ধারনা থেকে এমন বক্তব্য প্রকাশ পাচ্ছে। জাতীয় পার্টির এক নেতা বলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ কোন ক্রমেই আওয়ামীলীগের সহযোগি ছিলেন না। তাকে জোবপূবর্ক অপহরন ও জিম্মী করে সে সময় জাতীয় পার্টিকে দখলে নেয় আওয়ামীলীগ।
এদিকে বর্তমানে রাজনীতিতে প্রধান আলোচনায় দু’টি জোট বিএনপি–জামায়াত এখন প্রবল প্রতিযোগিতায় লিপ্ত। যে করেই হোক সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে এই প্রতিযোগিতা চলছে। আর এর জন্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।
আরেকটি গুরুত্বপূর্ন বিষয় লেভেল প্লেইং ফিল্ড তৈরী করা। বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড নেই। অবৈধ অস্ত্রও উদ্ধারে তেমন ভুমিকা নেই। আইন শৃংখলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে কতটা আন্তরিক সে প্রশ্ন ও রয়েছে। ব নির্বাচন অবাধ,সুষ্ঠু,সুন্দর,শান্তিপূর্ন ও নিরাপদ কিভাবে হবে তা নিয়েও শঙ্কা রয়েছে। সে কারনে সরকারকে সর্বাগ্রে দেশের আইনশৃংখলা পরিস্থিতির বাস্তব ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে হবে। নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা,সন্ত্রাস,ভয়ভীতি এবং প্রশাসনিক প্রভাব বিস্তার কঠোরভাবে নিয়ন্ত্রন করা জরুরী। আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীকে সম্পূর্ন নিরপেক্ষ, পেশাদার,ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যে প্রস্ত করতে হবে। যাতে কোন রাজনৈতিক চাপ ছাড়া আইন প্রয়োগ করতে পারে। একই সাথে নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক ক্ষমতা ও স্বাধীনতা পূর্ন মাত্রায় প্রয়োগের মাধমে সম্পন্ন করতে পারে। কেবল এসব পদক্ষেপের মাধ্যমে জনগনের আস্থা, অংশ গ্রহন ও নির্বাচন সামগ্রিক গ্রহনযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হয়। সেনা বাহিনী নির্বাচনে কি ধরনের ভুমিকা পালন করবে? বিগত পতিত আ’লীগ সরকারের সময়ে সেনা বাহিনীকে মাঠ ময়দানে যথাযথ কাজ করতে দেয়া হয়নি। যে কারনে মানুষ হতাশ হয়। তেমন আর কখনো যেন না হয় সে প্রতাশা করে সাধারন ভোটার জনগন।
চারটি বিষয়ের ওপর প্রশ্নটি নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।
১. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
২. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার–সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।
প্রধান উপদেষ্টা বলেন, গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ‘ বা ‘না‘ ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানাবেন। তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ‘ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। যার মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। “জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে” বলেও জানান প্রধান উপদেষ্টা।



