আল হাদীসের বাণী

আল হাদিসের বাণী

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,পাঁচটি বিষয়সহ কোরআন নাজিল হয়েছে। হালাল,হারাম,মুহকাম,মতাশাবিহা ও আমছাল। সুতরাং হালালকে হালাল জানবে,হারামকে হারাম মানবে। মুহকামের (কোরআনের ওই আয়াত সমুহ যাতে আকিদা-বিশ্বাস আইন-কানুন ইত্যাদির বর্ণনা রয়েছে) উপর আমল করবে। মুতাশাবিহের (ঐ আয়াত সমুহ যাতে আরশ কুরসি ইত্যাদির বর্ণনা রয়েছে এবং উহার ব্যাখ্যা বিশ্লেষনের জন্য মাথা ঘামাবে না) ঈমান রাখবে এবং আমছাল ( বিভিন্ন জাতির উত্থান-পতনের শিক্ষনীয় ঘটনা) থেকে শিক্ষা গ্রহন করবে। -মিশকাত ৪৩/১৮২)

হযরত আবি সা’লাবাতাল খুশানি থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ কিছু কাজকে ফরজ ফরজ করেছেন সে গুলো বরবাদ করো না। তিনি কিছু কাজকে হারাম করেছেন সে গুলো করো না। তিনি কিছু সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, সে সব ষীমা অতিক্রম করো না। এবং কিছু কিছু ব্যাপারে তিনি নীরব থেকেছেন,সে সব ব্যাপারে ঘাটাঘাটি করো না। -মিশকাত ৫৮/১৯৭

রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,আল্লাহর কসম, যা আমি জানি তা যদি তোমরা জানতে তবে তোমরা কম হাসতে বেশি কাঁদতে। (আল হাদিস)

নবী (সাঃ) বলেছেনঃ তিনটি গুন যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেঃ১. আল্লাহ ও তাঁর রসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া;২. কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালবাসা;৩. কুফ্রীতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মত অপছন্দ করা।(মুসলিম )

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল (সাঃ) বলেছেন, তোমাদের কারো নিকট শয়তান আসতে পারে এবং সে বলতে পারে, এ বস্তু কে সৃষ্টি করেছে? ঐ বস্তু কে সৃষ্টি করেছে? এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে, তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে? যখন ব্যাপারটি এ স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর নিকট আশ্রয় চায় এবং বিরত হয়ে যায়।(বুখারী)

আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ নবী (সা:) একবার তাঁর নিকট আসেন, তাঁর নিকট তখন এক মহিলা ছিলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সল্লাম) জিজ্ঞেস করলেনঃ ‘ইনি কে?’ ‘আয়িশা (রাঃ) উত্তর দিলেন, অমুক মহিলা, এ বলে তিনি তাঁর সলাতের উল্লেখ করলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সল্লাম) বললেনঃ ‘থাম, তোমরা যতটুকু সামর্থ্য রাখ, ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ! আল্লাহ তা’আলা ততক্ষণ পর্যন্ত (সওয়াব দিতে) বিরত হন না, যতক্ষন না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই, যা আমলকারী নিয়মিত করে থাকে।(মুসলিম)

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button