প্রকাশনা

৭ মাসে ৯ মৃত্যু

চুয়াডাঙ্গার বৈধ ৩০ রেলগেটের ১৫টিতেই নেই গেটম্যান

 হুসাইন মালিক  চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রাম। সহজে চলাচলের জন্য রেললাইনের ওপর দিয়ে রাস্তা তৈরি করেছেন ওই গ্রামের মানুষ। সেখান দিয়ে শিক্ষার্থী, পথচারীসহ ছোট-বড় যানবাহনগুলো নিয়মিত চলাচল করে। সম্প্রতি ৮ জুলাই অরক্ষিত ওই রেলগেটে ট্রেনে কাটা পড়ে একই গ্রামের জীবন আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।

আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসছিল। সেটি খেয়াল না করেই রেললাইনের ওপর উঠে পড়েন জীবন। ট্রেনের ইঞ্জিনে জড়িয়ে জীবন আলীর মরদেহ প্রায় ১০০ মিটার দূরে চলে যায়। এতে মরদেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকে অবরোধ করেন। এখানে স্থায়ীভাবে রেলগেট ও গেটম্যানের দাবি তোলেন তারা।

শুধু জীবন আলী নয়, এভাবে গত সাত মাসে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ট্রেনে কাটা পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। অনুমোদনহীন অরক্ষিত রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার, গেটম্যানের স্বল্পতাসহ নানা সমস্যার মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে চুয়াডাঙ্গার রেলক্রসিংগুলো। অবৈধ রেলগেটগুলোতে দায়সারাভাবে একটি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গেট ও গেটম্যান না থাকা রেললাইনের ওপর দিয়ে চলাচল করা পথচারী, ছোট-বড় যানবাহন, বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ বিচরণ রয়েছে। স্থানীয়রা বারবার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে তাগাদা দিলেও হচ্ছে না সমাধান।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button