প্রকাশনা
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ? নাকি অন্য কিছু

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য গত ১১ মে ভারতে যান। এরপর থেকে গত ৩ দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন । এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তোড়পাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে সংসদ সদস্য্ আনোয়ারুল আজিম আনার এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জানান, গত ৩ দিন ধরে বাবার সঙ্গে কোন যোগাযোগ নেই। তবে আমরা জানতে পেরেছি সে ভারতেই আছে। আমার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে নিখোঁজের বিষয়টি সঠিক নয়, এমন হলে আমরাই আপনাদের জানাবো।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু আজিফ জানান, আমরা মৌখিক ভাবে শুনেছি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চকিৎসার জন্য ভারতে গিয়েছেন। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ করেনি।



