Uncategorizedপ্রকাশনা

ঝিনাইদহে কিছু শিক্ষক বেপরোয়া : একই সাথে ম্যারিজ রেজিষ্টার ও শিক্ষক॥মন্ত্রনালয়ের নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন?

সাব্বির হোসেন:

ঝিনাইদহ জেলার কোটচাদঁপুর ,মহেশপুর ও কালিগঞ্জেসহ পুরো জেলায় বেশ কিছু শিক্ষক মন্ত্রনালয়ের নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একই সাথে শিক্ষক ও ম্যারিজ রেজিষ্টার হিসেবে নিযুক্ত রয়েছেন।একাধিক পেশায় নিযুক্ত এসব শিক্ষক । এতে করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে।

সর্বশেষ শিক্ষা মন্ত্রনালয়ের এক নির্দেশনায় ( অধিদপ্তর কর্তৃক পরিপত্র) বলাহয় কোন শিক্ষক শিক্ষকতা পেশায় নিযুক্ত থেকে অন্য কোন পেশায় থাকতে পারবেন না। নির্দেশনায় বলা হয়, শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি আইনপেশা, ম্যারিজ রেজিষ্টার,ব্যাসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা, এমনকি সাংবাদিকতাও করতে পারবেন না।কিন্তু এ নির্দেশনার পরও দেখা য়ায় কোটচাঁদপুর, মহেশপুর, কালিগঞ্জ এমনকি জেলার সর্বত্র বহুসংখ্যক শিক্ষক একই সাথে ম্যারিজ রেজিষ্টার পেশায় নিযুক্ত রয়েছেন।তারা বেপেরোয়া ভাবে আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে  শিক্ষকতার পাশাপাশি ম্যারেজ রেজিষ্টার পদে নিযুক্ত থেকে সরকারের দু’টি সুযোগ গ্রহন করে চলেছেন।

 সূত্র জানায়, এরই মধ্যে রাজশাহী বিভাগে বহুসংখ্যক শিক্ষককে একই সাথে ম্যারিজ রেজিষ্টার হিসেবে নিযুক্ত থাকার অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তাদেরকে যথপোযুক্ত জবাব দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

প্রাপ্ততথ্য অনুযায়ি জেলার কোটচাঁদপুরে একই সাথে শিক্ষকতার পাশাপাশি ম্যারিজ রেজিষ্টার হিসেবে যারা নিযুক্ত রয়েছেন তারা হলেন, মহেশপুরের খালিশপুর বহুমুখি

মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ বদিউজ্জামান তিনি একই সাথে কোটচাঁদপুর পৌর সভার ৮ও৯নং ওয়ার্ডের ম্যারিজ রেজিষ্টার হিসেবে নিযুক্ত রয়েছেন এবং আইন অমান্য করছেন।একইভাবে উপজেলার সাবদারপুর ইউনিয়নের সাবদারপুর মুনসুরআলী একাডেমির ধর্মীয় শিক্ষক মোঃ আবুজর গিফারি;সাবদারপুর ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার হিসেবে নিযুক্ত থেকে সরাকরি দু’টি সুযোগ গ্রহন করছেন।কুশনা ইউনিয়নের হরিন্দিয়া আলিম মাদ্রাসার মৌলভী শিক্ষক মোঃআব্দুল গফুর; বলুহর ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার হিসেবে নিযুক্ত রয়েছেন।এলাঙ্গি ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার মোঃমঈনউদ্দিন,একই সাথে কালিগঞ্জ উপজেলার পাতিবিলা দাখিল মাদ্রাসার শিক্ষকতা করছেন।কুশনা ইউনিয়নের জালালপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ রেজাউল ইসলাম একই সাথে জালালপুর ইউনিয়নে ম্যারিজ রেজিষ্টার (বাকাজি) হিসেবে নিয়োজিত।দোড়া ইউনিয়নের ইউনিয়নে ম্যারিজ রেজিষ্টার মোঃ সাইদুররহমান;মহেশপুরের খালিশপুর দাখিল মাদ্রাসার সহকারি সুপার পদে চাকরী নিয়োজিত রয়েছেন।অন্য দিকে মহেশপুরের বৈচিতলা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃনুরুলআমীন নাটিমা ইউনয়নের ম্যারিজ রেজিষ্টার।বৈচিতলা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃআনিচ একই সাথে খালিশপুর ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার হিসেবে নিযুক্ত থেকে কাজ করছেন।এরই মধ্যে তিনি মাদ্রাসা থেকে অবসর গ্রহন করলেও চাকরীতে বহাল থাকা অবস্থায় তথ্য গোপন করে ম্যারিজ রেজিষ্টার লাইসেন্স গ্রহন করেন অনৈতিকভাবে।খালিশপুর দাখিল মাদ্রসার শিক্ষক মোঃনুরুজ্জামান আজমপুর ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার হিসেবে নিয়োগ গ্রহন করছেন।বৈচিতলাদাখিলমাদ্রাসারশিক্ষকমোঃআব্দুল্লাহমহেশপুরপৌরএলাকারএকজনম্যারিজরেজিষ্টার,বৈচিতলাদাখিলমাদ্রাসারশিক্ষকমোঃহাফিজুররহমানফতেপুরইউনিয়নেরম্যারিজরেজিষ্টার,জাদবপুরইউনিয়নেরম্যারিজরেজিষ্টারমোঃশহিদুলইসলামকৃষœপুরদাখিলমাদ্রাসারসুপারহিসেবেনিয়োজিত।

কালিগঞ্জ উপজেলায়  সুন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইসরাইল হোসেন সুন্দরপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার,জামাল ইউনিয়নের আবুল কালাম আজাদ শিক্ষক এবং ম্যারিজ রেজিষ্টার,কোলা ইউনিয়নের মনিরুজ্জামান শিক্ষক এবং একজন নিকাহ রেজিষ্টার,নিয়ামতপুর ইউনিয়নের জুলফিক্কার হোসেন একটি দাখিল মাদ্রাসার সুপার হিসেবে নিযুক্ত, শিমলা রোকনপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার মোঃ আনোয়ার হোসেন লাউদিয়া মাদ্রাসার শিক্ষক,আগমুন্দিয়া হাইস্কুলের শিক্ষক আঃ সালাম রায়গ্রাম ইউনিয়নের নিকাহ রেজিষ্টার/ ম্যারিজ রেজিষ্টার,কোলা হাইস্কুলের শিক্ষক মালিয়াট ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার,বার বাজার ইউনিয়নের বেলাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওলিয়ার রহমান বার বাজার ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার,কাষ্ট ভাঙ্গা ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার তবিবর রহমান ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষক,পুকুরিয়া হাইস্কুলের শিক্ষক মোঃ তৈয়েবুর রহমান রাখাল গাছি ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার,

ঝিনাইদহ সদর উপজেলায় মোঃ হাফিজুর রহমান পৌর এলাকার নিকাহ রেজিষ্টার তিনি হরিনাকুন্ড উপজেলার মুকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,ভুটিয়য়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক পোড়াহাটি ইউনিয়ন নিকাহ রেজিষ্টার,কালুহাটি দাখিল মাদ্রাসার সুপার মোঃ ওবাইদুর রহমান ঘোড়শাল ইউনিয়নের নিকাহ রেজিষ্টার,মোঃ আব্দুস সোবহান কুটি দূর্গাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক পাগলাকানাই ইউনিয়নের নিকাহ রেজিষ্টার,মোট কথা একই ভাবে ঝিনাইদহ সদর,হরিনাকুন্ড,শৈলকুপা উপজেলার অধিকাংশ ম্যারিজ রেজিষ্টার। এসব শিক্ষকরা শিক্ষকতায় নিযুক্ত থেকেও তথ্য গোপন করে ম্যারিজ রেজিষ্টার লাইসেন্স গ্রহন করেন। যা আইন মন্ত্রনালয়ের নিয়োগ বিধির লংঘন। এসব অর্থলোভি শিক্ষকরা শিক্ষকতা ও নিকাহ রেজিষ্টার পদে একই সাথে নিয়োজিত থাকায় শিক্ষকতার দায়িত্বে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে শিক্ষকদের শিক্ষকতার পেশায় নিযুক্ত থেকে অন্য কোন পেশায় থাকলে এমপিও বাতিল হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে তা সত্ত্বেও এসব শিক্ষক বেপরোয়া ভাবে দুই পেশায় নিযুক্ত থেকে সরকারি দুটি সুযোগ নিচ্ছেন।এরই মধ্যে রাজশাহী বিভাগে শিক্ষা অধিদপ্তর কর্তৃক বেশ কিছু শিক্ষককে ম্যারিজ রেজিষ্টার হিসেবে নিযুক্ত থাকায় এমপিও স্থগিত করা হয়েছে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button