আরব সংবাদ

গাজা গণহত্যা: ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়াল

দিগন্তবাণী ডেস্ক,

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সবশেষ বিবৃতিতে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা দুটি লাশসহ ৭৯ জন ফিলিস্তিনিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। একই সময় ৩৭৯ জন আহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্য ১ লাখ ৬৮ হাজার  ১৬২ জনে দাঁড়িয়েছে।

এতে বলা হয়, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজার মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্যের জন্য জড়ো হওয়াদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয় জন ফিলিস্তিনি নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন।

এর ফলে ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ২ হাজার ৫৬৬ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ১৮ হাজার ৭৬৯ জনেরও বেশি আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button