কোটচাঁদপুরে সা:দিগন্তবাণী’র ১৬তম বর্ষে পাঠক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে গতকাল সা: দিগন্তবাণী’ পত্রিকার ১৬তম বর্ষে পদার্পন উপলক্ষে এক পাঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহসীন আলী বলেছেন, সত্যের প্রশ্নে দিগন্তবাণী আপোষহীন,সাহসের সাথে অন্যায়ের প্রতিবাদ করাই এ পত্রিকার বৈশিষ্ট। সত্যের সন্ধানে মানব কল্যানে এই শ্লোগানের সাথে ১৬তম বর্ষে এগিয়ে চলেছে পত্রিকাটি। যে কারনে সত্যনিষ্ঠ সৎ মানুষরা তাকে হৃদয় দিয়ে ভালেবাসে। স্থাানীয় ‘কোটচাঁদপুর প্রেসক্লাব’ কার্যালয়ে দিগন্তবাণী সম্পাদক আলহাজ্ব মুহা: শাহ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মহসীন আলী,অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কোটচাঁদপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মাজেদ,সিনিয়র সাংবাদিক বিমল ভৌমিক,জিটি কলেজের সহ–অধ্যাপক আলতাফ হোসেন,পৌর কলেজ প্রভাষক মোফাজ্জেল হোসাইন,বার বাজার আলীম মাদ্রাসার সহ–অধ্যাপক আব্দুল খালেক,দিগন্তবাণী’র অস্ট্রেলিয়া প্রতিনিধি নুরুল ইসলাম,ইঞ্জিনিয়ার মো: রুহুল আমিন, শিক্ষক মোঃ আফসার উদ্দিন,সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, কামাল হাওলাদার, বিএম ওয়াদুদ, সিরাজুল ইসলাম মল্লিক,মঈন উদ্দিন,পাঠক মোঃ রূহুল আমীন,বৈষম্য বিরোধী আন্দোলনের শাহরিয়ার অভিক,নাবিল আব্দুল্লাহ আহমাদ,ব্যবসায়ী মনোজ শ্মর্মা,ফারুক হোসেন,মোঃ হোসাইন,দেলোয়ার হোসেন সাঈদীসহ অন্যান্য পাঠক অতিথিগন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবদুল হালিম। এক আনন্দঘন পরিবেশে দিগন্তবাণী পত্রিকার পাঠকরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।



