কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ ৯ ডিসেম্মবর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক মানব বন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ ভাবে এ কর্মসূচি পালন করে।
সকাল ১০টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহি অফিসার এনামুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি সোহেল রানা। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দ¦ীন ইসলাম, মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসাদউজ্জামান, জামায়াতে ইসলামীর আমির মাওঃ তাজুল ইসলাম, দুপ্রকের সহ–সভাপতি মাওঃ ওলিয়ার রহমান, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, সংবাদকর্মী রেজাউল রেজা প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুহাদ্দিস আব্দুল কাইয়্যুম এবং গীতা পাঠ করেন বকুল রানী সাহা। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ–সভাপতি আলহাজ মুহাঃ শাহজামান।



