প্রকাশনা

যশোর ডিপিএমজি অফিসের পরিদর্শক মনিরুলের বিরুদ্ধে সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ সাংবাদিকরা ক্ষুব্ধ : উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

বিশেষ প্রতিনিধি:

যশোর ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) অফিসের পোষ্ট অফিস পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিদর্শন সুপার) মনিরুল আল নুরের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানাযায়, গত বুধবার (১৫/১০/২৫) বেলা পোনে ৪টার সময় দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডায়রী পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহ জামান পেশাগত দায়িত্ব পালনে যশোর ডিপিএমজি’র অফিসে যান। এসময় ডিপিএমজি (মোঃ মাজাহার হোসেন) অফিসে উপস্থিত না থাকায় তার স্টেনো পোষ্ট অফিস পরিদর্শক ও বর্তমানে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত পরিদর্শন সুপার মনিরুল আল নুরের কাছে যাওয়ার অনুরোধ করেন। পরিদর্শক মনিরুল আল নুরের কাছে কোটচাঁদপুর উপজেলা পোষ্ট অফিসে মারাত্মক জনবল সংকটের কারনে জনদুর্ভোগ এবং পোষ্টমাস্টারসহ গুরুত্বপূর্ন ১২পদে বর্তমানে ভারপ্রাপ্ত পোষ্ট মাস্টার হিসেবে একজন পোষ্টাল অপারেটর ,একজন পোস্টম্যান ও রানার দিয়ে পোষ্ট অফিস চলছে যে কারনে জনগনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেন দীর্ঘ দিন থেকে এই নাজুক অবস্থার কোন সমাধান নেই জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আপত্তিকর ও অসংলগ্ন ভাষায় দুর্ব্যবহার করেন। তিনি মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির ন্যায় সাংবাদিককে বলেন, ওখানে কোন কাজে সমস্যা হচ্ছে না। বলেন, আপনি কি কাজে পোষ্ট অফিসে গেছেন?  কি কাজে গেছেন? রিসেন্টলি গেছেন? ওই পোষ্ট অফিসে তেমন কোন কাজ নেই, ২জন লোক দিয়ে পোষ্ট অফিস ভালোই চলছে। তাকে বলা হয় সমস্যা হচ্ছে কিনা আপনি না জেনে কথা বলছেন। কারন আমরা মিডিয়া কর্মী আমরা সরেজমিন খোজ নিয়ে গ্রাহক জনগনের সমস্যা ও দুর্ভোগের অবস্থা জেনেই কখা বলতে এলাম। অথচ বর্তমান ভারপ্রাপ্ত পোষ্ট মাস্টার (পোস্টাল অপারেটর পদধারী) সেলিম রেজা এরই মধ্যে লোকবল সংকটের কারনে কার্যক্রমে মারাত্মক সমস্যার কথা জানিয়ে ডিপিএমজি বরাবর লিখিত আবেদন করেছেন। তার  এ আচরনে সাংবাদিকদের অনেকেই ক্ষুব্ধ ও অসন্তোষ্ট হয়ে বলেছেন একজন সরকারি কর্মচারীর সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরন কোন ভাবেই কাম্য নয়। তাই বিষয়টি পোষ্টমাস্টার জেনারেলসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করা হচ্ছে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button