Uncategorized

বলুহর বাসস্ট্যান্ড মসজিদের ইমামের জাতীয় গনভোটে হ্যাঁ এর বিপক্ষে কুটকৌশলী বক্তব্য॥মুসল্লিদের মধ্যে ক্ষোভ॥আসল রহস্য কি?

বিএম ওয়াদুদ:

কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি মোঃ ইসমাইলের জুম্মার খোৎবা পূর্ব বক্তব্যে আসন্ন জাতীয় গনভোট নিয়ে বিরুপ মন্তব্যে মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করছে।

 মুসল্লিরা জানান, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুম্মার খুৎবা পূর্ব বক্তব্যে বলুহর বাসস্ট্যান্ড মসজিদের ইমাম মো: ইসমাইল বলেন, আমি নির্বাচন নিয়ে কোন বক্তব্য দিতে চাই না, কিন্তু গন ভোট বিষয়ে বলতে চাই যে গন ভোটে হ্যাঁ এর পক্ষে সরকারী ভাবে ভোট দেয়ার কথা বলা হচ্ছে। এতে সংস্কার বিষয়ে যে ৮৪টি বিষয় লেখা হয়েছে তাতে কোথাও বিসমিল্লাহ লেখা হয়নি, তিনি বলেন,আমরা লক্ষ্য করলাম যে এতে বিসমিল্লাহ লেখা হয়নি। যে কারনে বলবো যে একজন ইমানদার বিসমিল্লাহ যেখানে লেখা হয়নি তাতে কিভাবে সমর্থন দেবেন?…কোন ইমানদার বিসমিল্লাহ যেখানে নেই তাতে ভোট দিতে গিয়ে তো দ্বিধায় পড়বেন।

তার এ বক্তব্যে উপস্থিত বিভিন্ন দলমতের মুসল্লিরা বেশ ক্ষুব্ধ ও অসন্তোষ্ট প্রকাশ করে প্রতিক্রিয়ায় বলেছেন ইমাম সাহেব কি তাহলে না’ এর পক্ষে কুটকৌশলে প্রচারনা চালাচ্ছেন?  তাহলে তিনি কি ফ্যাসিবাদের দোসরদের সহযোগি হিসেবে কাজ করছেন? নাকি অন্য কোন কারন আছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে, দেশের বরেন্য আলেমগন এই সংস্কারের পক্ষে গনভোটের বিষয় গুলোতে সম্পৃক্ত রয়েছেন। সংস্কারের বিষয় সম্পর্কে সহযোগিতায় ছিলেন। যেমন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হকসহ বরেন্য আলেম ওলামা এর সাথে রয়েছেন। তারা কি এ বিষয়ে না দেখে, না বুঝেই এর সাথে একাত্ম হয়েছেন। তারা কেন এই হ্যাঁ কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন? জনগনকে এই হ্যাঁ এর গুরুত্ব সম্পর্কে বলছেন। একমাত্র ফ্যাসিবাদের দোসররা কুট কৌশলে হ্যাঁ এর বিরুদ্ধে কাজ করছেন। আর এ জন্যে এক ধরনের মসজিদের ইমামদের ভাড়া করে টাকার বিনিময়ে নাকি কুট কৌশলে কাজ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আর এধরনের আলেম পরিচয়ধারীরা হ্যাঁ এর বিরোধিতা করছেন নানা কৌশলে। এর জন্যে বড় অংকের টাকা গোপনে নাকি দেয়া হচ্ছে। এরা আবার ফ্যাবিাদের দোসর, ও  আওয়ামীলীগকে সুকৌশলে পর্নবাসন করতে চায়। এরাই  হ্যাঁ এর বিপক্ষে কাজ করছে। এই সংস্কার বিরোধীরা না এর পক্ষ নিয়েছে কুট কৌশলে প্রচার দিচ্ছে ধর্মের দোহাই দিয়ে। ইমানদারদের অন্তরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ইমাম ইসমাইল কি তাহলে সেই দালালদের ইন্ধনেই কাজ করছেন? তিনি কি বুঝেই হ্যাঁ এর বিরোধিতা করছেন। জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর তা হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে এক ধরনের অন্তরায়। তাই বিষয়টি হওয়া দরকার।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button