প্রকাশনা

ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝিনাইদহ সমন্বিত জেলা (ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা)’র উদ্যোগে সোমবার দিনব্যাপী“ দুর্নাতি প্রতিরোধে করনীয়” শীর্ষক এক প্রশিক্ষন কর্মশালা স্থানীয় জোহান ড্রিম ভ্যালি পার্কের কন্ফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।এই কর্মশালায় তিন জেলা ও বিভিন্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রায় দেড় শতাধিক সদস্য অংশ গ্রহন করেন।

সকাল সাড়ে ৯ টায় ঝিনাইদহ সমন্বিত জেলার উপ-পরিচালক তরুন কান্তি ঘোষের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মোঃ খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।প্রধান আলোচক ছিলেন দুদক খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হক।বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রুহুল আমীন, চুয়াডাঙ্গা জেলা সভাপতি প্রফেসর কামরুজ্জামান, মাগুরা জেলা সভাপতি প্রফেসর আঃমুনিম বিম্বাস প্রমুখ।এ সময় দুর্নীতি প্রতিরোধে কিভাবে কাজ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button