প্রকাশনা

কোটচাঁদপুরে হতদরিদ্র বাদামবিক্রেতার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্ব সত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আগুন দিয়ে হতদরিদ্র এক বাদাম বিক্রেতার বসতঘরসহ স্বর্বস্ব পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় কোটচাঁদপুর প্রেসক্লাবে এসে এমন অভিযোগ করেছেন পৌর এলাকার রুদ্রপুরে (মাঠপাড়া) গ্রামের হতদরিদ্র মোঃ মমিন আলী।

সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ উত্থাপন করে জানান, গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তার বসতবাড়ির বৈদ্যুতিক সার্ভিসিং তার স্থানীয় পশুহাসপাতাল পাড়ার কালু (পিতা ফারুক বিশ্বাস)গং চুরি করে নিয়ে যায়। পরে তা ধরা পড়ে। এতে স্থানীয় সাবেক কাউন্সিলর খোকন মিয়া শালিশ করে কালুকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই থেকে কালু গংদের সাথে তার সত্রুতা শুরু। কালু এবং তার লোকজন প্রায়ই তাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এমনকি তাকে বাড়িঘর পুড়িয়ে ভিটেছাড়া করে দেবে এবং মাটিতে পুতে ফেলার হুমকিও নাকি দেয়। এ নিয়ে তিনি গত ২৩/০৯/২০২৫ তারিয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে পুলিশ ওদের সতর্ক করলে আরো বেপরোয়া হয়ে কালু ও সহযোগিরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। সাংবাদিকদের কাছে বক্তব্যে মমিন আরো জানান,তিনি পুলিশের পরামর্শে গত ৩০/৯/২০২৫ তারিখে থানায় জিডি করেন। ( জিডি নং–১৪০০,তারিখ:৩০/৯/২৫) এরপর কালুরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। এমতাবস্থায়, গত ১৮/০১/২০২৬ তারিখে সন্ধার পর কালু ও তার সহযোগিরা তার বাড়িতে আকশ্মিক হানা দিয়ে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়। এসময় সে ও তার স্ত্রীসহ পরিবারের লোকজন দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেলে কালুগং বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলেও ততক্ষনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি পুলিশকে এ ঘটনা জানালে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। নিরুপায় হয়ে তিনি গত ২৩/০২/২০২৬ ঝিনাইদহ বিজ্ঞ সিনি: জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে( কোটচাঁদপুর) কালুসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ( নছ এপর পরও আসামীরা কোন একটি বিশেষ মহলের ছত্রছায়ায় থেকে বেপরোয়া হয়ে ঘোরা ফেরা করছে এমনকি তাকে ও তার স্ত্রীকে মেরে ফেলতে পারে এ আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করেছেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button