ঘটনা-দুর্ঘটনাপ্রকাশনা

কোটচাঁদপুরে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের উদ্ধার কাজ সমাপ্ত :৯ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু: সিডিউল লন্ড–ভন্ড

বসির আহাম্মেদ/ইমারান হোসেন, দিগন্তবাণী :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ৯ ঘন্টাপর বেলা ৩টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন  হয়েছে।  এর ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেলযোগাযোগ পুনরায় শুরু হলেও বিভিন্ন স্থানে আটকে পড়া আন্ত:নগর ও লেকোলসহ অন্তত এক ডজন ট্রেনের সিডিউল লন্ডভন্ড হয়ে গেছে। এতে করে বিভিন্ন স্থানে আটকা পড়া ট্রেনেরে যাত্রীদের অন্তত চরম দুরর্ভোগে পড়তে হয়েছে।  রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের নিকট পৌঁছালে এর পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে খুলনা-রাজশাহী এবং উত্তরবঙ্গগামী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভন্ন স্থানে আটকা পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর সুন্দরবন,রাজশাহেী থেকে ঝেড়ে আসা আন্ত:নগর সাগরদাড়ি,খুলণা থেকে ঢাকা গামী আন্ত:নগর চিত্রা,রাজশাহীগামী আন্ত:নগর কপোতাক্ষ,এবং খুলনা থেকে নীলফারামী গামি আন্ত:নগর রুপসা এক্্রপ্রেসসহ অন্তত ৪টি লোকাল ট্রেন সিডিউল বিপযর্য় ঘটে। 

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করতে খুলনা থেকে একটি রিলিফ ট্রেন দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। এদিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই  লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী ও খুলনা থেকে রিলিফ ট্রেন এনে ৯ ঘন্টা পর উদ্ধার কাজ শেষ করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার কাজ শেষ হলেও রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে  সময় লাগবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে খুলনা অঞ্চলের সঙ্গে ঢাকাসহ  উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে  বিঘ্ন  সৃষ্টি হয়েছে। উল্লেখ্য , এর ১৭ দিন আগে গত ২১  মে একই ভাবে সাবদারপুর স্টেশনে একটি তেলবাহি ট্রেন লাইন চ্যুত হয়।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button