কোটচাঁদপুরে গরু চুরির হিড়িক: কৃষকেরা চিন্তিত

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃষকের হালের গরু চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে চোরেরা তিন কৃষকের গোয়াল ঘর থেকে অন্তত ৮টি গরু চুরি করে নিয়ে গেছে।
জানাযায়, গতকাল সোমবার দিবাগত রাতে চোরচক্র উপজেলার কাগমারী গ্রামের মন্ডল পাড়ার হযরত মন্ডলের ছেলে আলম ও কলম দুই ভাইয়ের গোয়াল ঘর থেকে ৫টি গরু নিয়ে যায়। যার আনুমানিক তিন লক্ষাধিক টাকা। চোরেরা গোয়াল থেকে রু চুরি করে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যায় বলে আশপাশের লোকজন জানায়। এসময় চোরেদের কাছে অ¯্র ছিল যে কারনে কেউ দেখলেও কথা বলার সাহস পায়নি বলে গ্রামের একটি সুত্র জানিয়েছে। এতে কৃষক আলম–কলম দুই ভাই দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর উপজেলার কাশিপুর গ্রামের ছিফাতুল্লাহ (মধুর) গোয়াল থেকে ৩টি গরু চোরেরা নির্বিঘেœ নিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় দুই লাখ টাকা। কৃষক সিফাতুল্লাহ জানান, রাতের কোন এক সময়ে গরু গুলো নিয়ে গেছে টের পাইনি। আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি নিকটস্থ থানায় অভিযোগ করেছেন। তবে এখনো পুলিশ কোন চোর ধরতে পারে নি। আর এতেনতুন করে চোর আতঙ্কে পড়েছে গ্রামের কৃষকরা।



